ঢাকা নিউজ

সোমবার ঢাকার যেসব এলাকার বিপণিবিতান বন্ধ থাকবে

ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে মার্কেট ও শপিংমল বন্ধ থাকে। আজ সোমবার (৪ মে) মিরপুর, গুলশান ও বনানীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট বন্ধ থাকবে। কেনাকাটা করতে গিয়ে বিড়ম্বনা এড়াতে বাইরে বের হওয়ার আগেই জেনে নেওয়া প্রয়োজন আপনার গন্তব্যস্থলটি আজ খোলা আছে কি না।

সোমবার মূলত আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া ও পল্লবী এলাকার মার্কেটগুলো বন্ধ থাকে। এছাড়া মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এবং ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল ও মহাখালী এলাকার বিপণিবিতানগুলো আজ বন্ধ থাকবে। নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলি, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট এবং গুলশান ও বনানী এলাকার বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও আজ সাপ্তাহিক ছুটি থাকবে।

একই সাথে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক ও মুগদা এলাকার দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া মালিবাগ, কমলাপুর ও যাত্রাবাড়ীর একাংশ এবং শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার মার্কেটগুলো আজ বন্ধ থাকবে।

সুনির্দিষ্টভাবে রামপুরার মোল্লা টাওয়ার ও সুপার মার্কেট, আল-আমিন সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেট বন্ধ থাকবে। গোড়ান ও মেরাদিয়া বাজারসহ আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার এবং ঢাকা শপিং সেন্টারেও আজ কোনো কেনাকাটা করা যাবে না।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

সোমবার ঢাকার যেসব এলাকার বিপণিবিতান বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ