ঢাকা নিউজ

শিক্ষক সংকটে গোবিপ্রবির ট্যুরিজম বিভাগ, শিক্ষার্থীদের আল্টিমেটাম

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দীর্ঘদিনের তীব্র শিক্ষক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বর্তমানে এই বিভাগে প্রায় ২৮০ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন স্থায়ী শিক্ষক দায়িত্ব পালন করছেন। গত ৮ বছর ধরে নতুন কোনো শিক্ষক নিয়োগ না হওয়ায় নিয়মিত ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা অভিযোগে জানান, ২০২৫ সালের জুলাই মাসে চারজন স্থায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। রিজেন্ট বোর্ডের অনুমোদন ও নিয়োগপ্রাপ্তদের যোগদান নিয়ে অনিশ্চয়তা থাকায় শিক্ষার্থীরা তাদের মৌলিক শিক্ষাগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন। এ নিয়ে রবিবার উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা নির্দিষ্ট ৪টি দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, ৫ মে ২০২৬-এর মধ্যে নতুন শিক্ষকদের যোগদান নিশ্চিত করা, ভবিষ্যতে আরও অন্তত ৫ জন শিক্ষক নিয়োগ এবং বিভাগে একটি আধুনিক মাল্টিপারপাস হসপিটালিটি ল্যাব স্থাপন করা।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এমবিএ ব্যাচের শিক্ষার্থী মো. মোজাম্মেল বিশ্বাস স্বাক্ষরিত এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো দৃশ্যমান সমাধান না আসায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

শিক্ষক সংকটে গোবিপ্রবির ট্যুরিজম বিভাগ, শিক্ষার্থীদের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ