রোমানীয় ভাষা, সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি গ্রীষ্মকালীন কোর্সের সুযোগ ঘোষণা করেছে রোমানিয়া সরকার। এই প্রোগ্রামের আওতায় আগ্রহী শিক্ষার্থীরা বিনা খরচে নির্দিষ্ট কোর্স করার সুযোগ পাবেন। গত ১৬ এপ্রিল নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার (৩ মে) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোমানিয়ার এই গ্রীষ্মকালীন কোর্সের বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি দেশটির সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর জন্য নির্দিষ্ট দুটি ই-মেইল ঠিকানা (ro.summercourses@edu.gov.ro এবং international@edu.gov.ro) প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃতরাই এই শিক্ষা সফরে অংশগ্রহণের সুযোগ পাবেন। মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের রোমানীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন