ঢাকা নিউজ

বয়সসীমা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ

ছবি : সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অপারেশনস বা প্রোডাকশন বিভাগের বিভিন্ন প্ল্যান্টে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগের জন্য গতকাল ৩ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বিশেষ কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।

আবেদনকারী প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া শিল্প কারখানার পরিবেশে রুটিং শিফটে কাজ করার মানসিকতা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীদের শিল্প নিরাপত্তা, পিপিই (PPE) এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOPs) সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে নারায়ণগঞ্জে এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা মেঘনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট লিংকের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে ১০ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

বয়সসীমা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অপারেশনস বা প্রোডাকশন বিভাগের বিভিন্ন প্ল্যান্টে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগের জন্য গতকাল ৩ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বিশেষ কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।

আবেদনকারী প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া শিল্প কারখানার পরিবেশে রুটিং শিফটে কাজ করার মানসিকতা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীদের শিল্প নিরাপত্তা, পিপিই (PPE) এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOPs) সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে নারায়ণগঞ্জে এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা মেঘনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট লিংকের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে ১০ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ