নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, ১৮৭ পিস ইয়াবা এবং ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকিম ও পুলিশ পরিদর্শক বিমল কর্মকারের নেতৃত্বে প্রথম অভিযানটি বাদামতলী বাজারের দক্ষিণ-পশ্চিম পাশে মাদক ব্যবসায়ী আলমগীরের বসতঘরে পরিচালিত হয়। সেখান থেকে আব্দুস শহীদ স্বপন, ওসমান গনি সেলিম, আলমগীর হোসেন সানা উল্লাহ এবং মো. আজাদ হোসেন স্বপনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি এলজি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
একই রাতে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে আরও দুই আসামিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে এই দুইজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকিম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন