ঢাকা নিউজ

ছাত্র আন্দোলনে হামলার মামলায় লোহাগাড়ার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া সদর চৌধুরী সড়কে অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, হেলাল চেয়ারম্যান জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

ছাত্র আন্দোলনে হামলার মামলায় লোহাগাড়ার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া সদর চৌধুরী সড়কে অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, হেলাল চেয়ারম্যান জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ