সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবার চালানসহ পেশাদার মাদক কারবারি ফয়সালকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফয়সাল উপজেলার বাদাঘাটের ননাই টেন্ডারপাড়া গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে।
থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে এএসআই মনজুর আহমদ ও মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশ দল ফয়সালের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ইয়াবা বিক্রির নগদ ১৪ হাজার ১০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল এই ফয়সাল। পুনরায় মাদক কারবারে জড়িত হওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন