ভারতের পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "ভারতে কোন দল ক্ষমতায় আসলো সেটি বড় বিষয় নয়। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।" তিনি ভারতের নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে বাংলাদেশের জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বর্তমান সরকার নানা সংকটের মধ্যে দায়িত্ব নিলেও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিরোধী দলের সমালোচনাকে গুরুত্ব দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিপুণ রায় চৌধুরী এমপি তাকে এই সুযোগ দেওয়ার জন্য দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অঙ্গীকার করেন যে, আগামী দিনে তার রাজনীতি হবে গণমানুষের কল্যাণে এবং পররাষ্ট্রনীতি হবে পুরোপুরি দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। অনুষ্ঠানে ঢাকা জেলা ও বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন