ঢাকা নিউজ

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে উচ্ছ্বসিত রাঘব চাড্ডা

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপির বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন সদ্য দলটিতে যোগ দেওয়া নেতা রাঘব চাড্ডা। মঙ্গলবার (৫ মে) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই ঐতিহাসিক বিজয়কে ‘উন্নয়ন ও শক্তিশালী শাসনের প্রতি জনগণের আস্থার প্রতিফলন’ হিসেবে অভিহিত করেছেন।

গত মাসে আম আদমি পার্টি (আপ) থেকে বিতর্কিতভাবে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দেন রাঘব। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল প্রসঙ্গে তিনি লেখেন, “এই অসামান্য ফলাফলের জন্য বিজেপি পরিবারকে অভিনন্দন। পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয় অর্জন করেছে যা সত্যিই অসাধারণ।” তিনি এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীর কৌশলগত দূরদৃষ্টিকে কৃতিত্ব দেন।

রাঘব চাড্ডা তার পোস্টে আরও উল্লেখ করেন যে, এই জয় মূলত একটি শক্তিশালী ও উন্নত ভারত গড়ার পথে প্রতিটি নাগরিকের বিজয়। উল্লেখ্য, ২০২৬ সালের এই বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে বিজেপি প্রায় ২০০-এর বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আগামী ৯ মে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে উচ্ছ্বসিত রাঘব চাড্ডা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপির বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন সদ্য দলটিতে যোগ দেওয়া নেতা রাঘব চাড্ডা। মঙ্গলবার (৫ মে) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই ঐতিহাসিক বিজয়কে ‘উন্নয়ন ও শক্তিশালী শাসনের প্রতি জনগণের আস্থার প্রতিফলন’ হিসেবে অভিহিত করেছেন।

গত মাসে আম আদমি পার্টি (আপ) থেকে বিতর্কিতভাবে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দেন রাঘব। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল প্রসঙ্গে তিনি লেখেন, “এই অসামান্য ফলাফলের জন্য বিজেপি পরিবারকে অভিনন্দন। পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয় অর্জন করেছে যা সত্যিই অসাধারণ।” তিনি এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীর কৌশলগত দূরদৃষ্টিকে কৃতিত্ব দেন।

রাঘব চাড্ডা তার পোস্টে আরও উল্লেখ করেন যে, এই জয় মূলত একটি শক্তিশালী ও উন্নত ভারত গড়ার পথে প্রতিটি নাগরিকের বিজয়। উল্লেখ্য, ২০২৬ সালের এই বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে বিজেপি প্রায় ২০০-এর বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আগামী ৯ মে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ