সরকারি চাকরির সন্ধানে থাকা প্রার্থীদের জন্য সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ৫টি ভিন্ন পদে মোট ৩১ জনকে নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে নূন্যতম এসএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১১ জুন ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনলাইনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিছু পদে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই চাকরিতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। সরকারি দপ্তরে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি দারুণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন