ঢাকা নিউজ

রবীন্দ্র জয়ন্তীতেই বাংলায় বিজেপির অভিষেক: ৯ মে শপথ গ্রহণ

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তথা রবীন্দ্র জয়ন্তীর দিনেই রাজ্যে নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারিখটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ৯ মে অনুষ্ঠিত হবে। মূলত রবীন্দ্র জয়ন্তীর দিনটিকে রাজ্যে একটি ‘নতুন সূচনার প্রতীক’ হিসেবে বেছে নিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার নির্বাচনী জনসভায় ৪ মে ফলাফল ঘোষণার পর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, আজ ৫ মে নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছাবেন এবং ফলাফল সংবলিত সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রধান নির্বাচন কর্মকর্তার হাতে তুলে দেবেন। এরপর আগামীকাল ৬ মে রাজ্যপাল আর এন রবিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। সাংবিধানিক নিয়ম মেনে রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন এবং নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তাকে ‘তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হতে পারে।

গতকাল নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি উদ্ধৃত করে বলেন, বিজেপির লক্ষ্য হলো এমন একটি বাংলা গড়া— “যেখানে চিত্ত ভয়শূন্য এবং উচ্চ যেখানে শির।”

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রবীন্দ্র জয়ন্তীতেই বাংলায় বিজেপির অভিষেক: ৯ মে শপথ গ্রহণ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ