বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে সিপন মালতিয়া (২০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তবে এই ঘটনায় জুয়েল সরদার (২১) নামে অপর এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই জেলেই নিখোঁজ হন। সিপন মালতিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের আলম মালতিয়ার ছেলে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ অপর জেলে জুয়েল সরদারকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান এখনো অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন