ঢাকা নিউজ

তারিক সিদ্দিকীর দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. চান মিয়া এবং কেয়ারটেকার মো. মহিদুল ইসলাম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করার পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১২ সেপ্টেম্বর রমনা থানাধীন রূপায়ণ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকার বিরোধী স্লোগান এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে মিছিল করার সময় পুলিশের হাতে আটক হন। ওই ঘটনায় ওই দিনই রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই বর্তমানে এই দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

তারিক সিদ্দিকীর দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. চান মিয়া এবং কেয়ারটেকার মো. মহিদুল ইসলাম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করার পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১২ সেপ্টেম্বর রমনা থানাধীন রূপায়ণ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকার বিরোধী স্লোগান এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে মিছিল করার সময় পুলিশের হাতে আটক হন। ওই ঘটনায় ওই দিনই রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই বর্তমানে এই দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ