ঢাকা নিউজ

শিমুল বিশ্বাসের নামে বট বাহিনীর বিভ্রান্তিকর প্রচারণা

ছবি : সংগৃহীত

মে দিবস পালন ইস্যুতে 'বট বাহিনী' ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ জানান।

বিবৃতিতে জানানো হয়, শিমুল বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে বট বাহিনীর কোনো কোনো আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে প্রথম মে দিবস পালন করেন। একে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে তিনি বলেন, শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে তিনি আশা করেন বট বাহিনী এই ধরনের প্রচারণা থেকে বিরত থাকবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে শিমুল বিশ্বাস জানান, ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিক আন্দোলনের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের প্রস্তাব গৃহীত হয় এবং ১৮৯০ সাল থেকে তা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এমনকি ভারত উপমহাদেশে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১৯২৩ সালে চেন্নাইতে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান ১৯৭৯ সালে মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। পরবর্তীতে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া এবং ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূলত এই তথ্যগুলোকেই বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শিমুল বিশ্বাসের নামে বট বাহিনীর বিভ্রান্তিকর প্রচারণা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

মে দিবস পালন ইস্যুতে 'বট বাহিনী' ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ জানান।

বিবৃতিতে জানানো হয়, শিমুল বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে বট বাহিনীর কোনো কোনো আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে প্রথম মে দিবস পালন করেন। একে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে তিনি বলেন, শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে তিনি আশা করেন বট বাহিনী এই ধরনের প্রচারণা থেকে বিরত থাকবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে শিমুল বিশ্বাস জানান, ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিক আন্দোলনের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের প্রস্তাব গৃহীত হয় এবং ১৮৯০ সাল থেকে তা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এমনকি ভারত উপমহাদেশে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১৯২৩ সালে চেন্নাইতে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান ১৯৭৯ সালে মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। পরবর্তীতে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া এবং ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূলত এই তথ্যগুলোকেই বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ