গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিচালিত এই অভিযানে মাদক কারবারিদের ঘরগুলো পুলিশ লাল রঙ দিয়ে চিহ্নিত করে দিয়েছে।
অভিযান চলাকালীন বস্তির প্রায় প্রতিটি ঘরে তল্লাশি চালানো হয় এবং বিভিন্ন ঘর থেকে প্রায় এক কেজি গাঁজা জব্দ করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাদকদ্রব্য বেচাকেনা ও সেবনের অভিযোগে গ্রেফতারকৃতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। মঙ্গলবার বিকেলে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন