ঢাকা নিউজ

ভৈরবে আম পাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে নবাব বাড়ি ও ফর্সা বাড়ির লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ফর্সা বাড়ির আমগাছে নবাব বাড়ির কয়েকজন কিশোর ঢিল ছুড়লে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। স্থানীয়রা বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দিলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ দা, বল্লম, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

আহতদের মধ্যে ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবাব বাড়ির পক্ষ থেকে অতর্কিত হামলার অভিযোগ করা হলেও ফর্সা বাড়ির দাবি, প্রতিপক্ষই প্রথমে তাদের ওপর চড়াও হয়েছে।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ভৈরবে আম পাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে নবাব বাড়ি ও ফর্সা বাড়ির লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ফর্সা বাড়ির আমগাছে নবাব বাড়ির কয়েকজন কিশোর ঢিল ছুড়লে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। স্থানীয়রা বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দিলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ দা, বল্লম, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

আহতদের মধ্যে ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবাব বাড়ির পক্ষ থেকে অতর্কিত হামলার অভিযোগ করা হলেও ফর্সা বাড়ির দাবি, প্রতিপক্ষই প্রথমে তাদের ওপর চড়াও হয়েছে।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ