কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরি হয়। মঙ্গলবার বেলা ১১টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ‘দেবিদ্বার-চান্দিনা সড়ক’ প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ জানান, দেবিদ্বার-চান্দিনা সড়কটি ৩০ ফুট প্রশস্ত করা হলে এ এলাকায় শিল্পায়নের সুযোগ সৃষ্টি হবে এবং মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের এলাকার যান চলাচল সহজ হবে। ২৫ কিলোমিটার পথ কার্পেটিং এবং সড়কের ২২টি বাঁক সোজা করার ফলে ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, যা স্থানীয় শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তুলবে।
যোগাযোগের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানান সংসদ সদস্য। তিনি এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন এবং গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করার ঘোষণা দেন। এছাড়া দেবিদ্বারের ১৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদের কথা জানিয়ে তিনি ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারে গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীরা সড়কের নতুন নকশা উপস্থাপন করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন