বিগত সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান অভিযোগ করেছেন যে, তারা দেশ থেকে অন্তত ২০০ বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচার করেছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে খাল খনন পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
হুইপ নিজান বলেন, এত বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় বাজেট প্রণয়ন করা কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, তার নিজের কক্ষ থেকেই আগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির রেখে যাওয়া ১ কোটি ৬৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বর্তমান সরকারকে শূন্য থেকে সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে উল্লেখ করে তিনি জানান, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন।
অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, চাকরি বা ব্যবসায় সহায়তা করা হলেও দুর্নীতি, ঘুস, চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি হুইপ থাকুন বা না থাকুন, সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবেন।
প্রধানমন্ত্রীর সাদাসিধা জীবনযাপনের প্রশংসা করে হুইপ নিজান বলেন, প্রধানমন্ত্রী কোনো প্রটোকল ছাড়াই চলাফেরা করেন এবং ক্যান্টিনের ভাত খান। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন