ঢাকা নিউজ

মাদককারবারিদের রামদায়ের কোপে আহত ৩ র‍্যাব সদস্য

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদককারবারিদের ধারাল অস্ত্রের হামলায় র‍্যাবের একটি সিভিল টিমের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ফতুল্লার মাসদাইর বোয়ালীয়া খাল লিচুবাগ এলাকায় বাঁধন কমিউনিটি সেন্টারের পেছনে এই ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যরা হলেন নাজিবুর, মাহি ও ইব্রাহিম। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি সিভিল টিম মাসদাইর এলাকায় মাদক উদ্ধারে যায়। সে সময় মাদককারবারিরা ধারাল অস্ত্র দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে র‍্যাব ও পুলিশের একাধিক টিম এলাকায় অভিযান শুরু করেছে। হামলাকারীদের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাদককারবারিদের রামদায়ের কোপে আহত ৩ র‍্যাব সদস্য

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদককারবারিদের ধারাল অস্ত্রের হামলায় র‍্যাবের একটি সিভিল টিমের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ফতুল্লার মাসদাইর বোয়ালীয়া খাল লিচুবাগ এলাকায় বাঁধন কমিউনিটি সেন্টারের পেছনে এই ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যরা হলেন নাজিবুর, মাহি ও ইব্রাহিম। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি সিভিল টিম মাসদাইর এলাকায় মাদক উদ্ধারে যায়। সে সময় মাদককারবারিরা ধারাল অস্ত্র দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে র‍্যাব ও পুলিশের একাধিক টিম এলাকায় অভিযান শুরু করেছে। হামলাকারীদের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ