জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন যে, জনগণ, সমাজ, রাষ্ট্র ও সৃষ্টিকর্তার পাশাপাশি নিজের বিবেকের কাছে ডিসিদের যে দায়বদ্ধতা রয়েছে, তা সর্বদা অটুট রাখতে হবে।
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে ডিসিদের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন। সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনসেবায় আরও গতিশীল হওয়ার তাগিদ দেওয়া হয়।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন