লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব পিলার এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোনটি উড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি বাংলাদেশ সীমান্তের ১৫ থেকে ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে।
ভুট্টাক্ষেতে কাজ করা এক কৃষক ড্রোনটি দেখতে পাওয়ার পর বিএসএফ সদস্যরা সীমান্তে জড়ো হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসেন।
বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট ড্রোনটির বিষয়ে জানতে চাইলে তাঁদের জানানো হয়েছে যে এটি বর্তমানে বিজিবির আওতায় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন