ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি অসম্ভব ও স্ববিরোধী: পেজেশকিয়ান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে 'স্ববিরোধী' ও 'অসম্ভব' এক সমীকরণ নিয়ে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একদিকে কঠোর অবরোধের মাধ্যমে শ্বাসরোধ করার চেষ্টা এবং অন্যদিকে আলোচনার প্রস্তাব—এই দুই নীতি কখনো একসাথে চলতে পারে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমেরিকা একদিকে ইরানের ওপর 'সর্বোচ্চ চাপের' নীতি কার্যকর রেখেছে এবং অন্যদিকে আশা করছে ইরান আলোচনার টেবিলে বসে তাদের সমস্ত একতরফা দাবি মেনে নেবে। তার মতে, ওয়াশিংটন মুখে আলোচনার কথা বললেও বাস্তবে ইরানের অর্থনীতি ও সার্বভৌমত্বের ওপর নিয়মিত আঘাত হানছে। এমন দ্বিমুখী আচরণ কোনো ফলপ্রসূ আলোচনার পরিবেশ তৈরি করতে পারে না।

তিনি আরও স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করে ইরান আলোচনায় বসবে না। আলোচনার আগে আমেরিকাকে অবশ্যই তাদের একতরফা ও অন্যায্য দাবিগুলো থেকে সরে আসতে হবে। এই পরিস্থিতিকে একটি অসম্ভব সমীকরণ হিসেবে অভিহিত করে তিনি মার্কিন নীতিকে অকার্যকর বলে দাবি করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি অসম্ভব ও স্ববিরোধী: পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে 'স্ববিরোধী' ও 'অসম্ভব' এক সমীকরণ নিয়ে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একদিকে কঠোর অবরোধের মাধ্যমে শ্বাসরোধ করার চেষ্টা এবং অন্যদিকে আলোচনার প্রস্তাব—এই দুই নীতি কখনো একসাথে চলতে পারে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমেরিকা একদিকে ইরানের ওপর 'সর্বোচ্চ চাপের' নীতি কার্যকর রেখেছে এবং অন্যদিকে আশা করছে ইরান আলোচনার টেবিলে বসে তাদের সমস্ত একতরফা দাবি মেনে নেবে। তার মতে, ওয়াশিংটন মুখে আলোচনার কথা বললেও বাস্তবে ইরানের অর্থনীতি ও সার্বভৌমত্বের ওপর নিয়মিত আঘাত হানছে। এমন দ্বিমুখী আচরণ কোনো ফলপ্রসূ আলোচনার পরিবেশ তৈরি করতে পারে না।

তিনি আরও স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করে ইরান আলোচনায় বসবে না। আলোচনার আগে আমেরিকাকে অবশ্যই তাদের একতরফা ও অন্যায্য দাবিগুলো থেকে সরে আসতে হবে। এই পরিস্থিতিকে একটি অসম্ভব সমীকরণ হিসেবে অভিহিত করে তিনি মার্কিন নীতিকে অকার্যকর বলে দাবি করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ