ঢাকা নিউজ

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এই সম্মাননার কথা জানায়। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে নিহত এই দুই মেধাবী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কনস্যুলেটের প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করবেন।

নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে। লিমন ও বৃষ্টির এমন অকাল মৃত্যুতে তাদের শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হওয়ার পর তদন্তে নেমে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিল আহমেদের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। লিমনের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পুলিশি তৎপরতায় এই নৃশংস ঘটনার রহস্য উন্মোচিত হয়। মেধার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই মরণোত্তর ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ