ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টার’-এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে পুরো ভবনটিকে আগুনের লেলিহান শিখায় জ্বলতে দেখা গেছে।
আন্দিশেহ শহরের দমকল বিভাগ জানিয়েছে, শপিং কমপ্লেক্সটির বহিঃস্তরে ব্যবহৃত আবরণ অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট সম্বলিত এই ভবনটি রক্ষায় দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েছেন। এই ঘটনায় অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দায়ীদের এবং ভবন নির্মাণকারী সংস্থাকে শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
মর্মান্তিক এই অগ্নিকাণ্ডটি এমন এক সময়ে ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুনের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন