ঢাকা নিউজ

সুনামগঞ্জে আজ ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ছবি : সংগৃহীত

জরুরি সংস্কারকাজের জন্য সুনামগঞ্জ শহরের সব এলাকায় আজ বুধবার তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনামগঞ্জের ১৩২/৩৩কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এই সমস্যার সমাধানে আজ কালীপুর হাওরে নতুন পোল স্থাপনের কাজ করা হবে।

সংস্কারকাজের জন্য আজ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

এর আগে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফর উপলক্ষে গত ৫ মে তারিখের পূর্বনির্ধারিত এই শাট-ডাউন বা মেরামত কাজ সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। আজ পুনরায় সেই কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

সুনামগঞ্জে আজ ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

জরুরি সংস্কারকাজের জন্য সুনামগঞ্জ শহরের সব এলাকায় আজ বুধবার তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনামগঞ্জের ১৩২/৩৩কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এই সমস্যার সমাধানে আজ কালীপুর হাওরে নতুন পোল স্থাপনের কাজ করা হবে।

সংস্কারকাজের জন্য আজ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

এর আগে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফর উপলক্ষে গত ৫ মে তারিখের পূর্বনির্ধারিত এই শাট-ডাউন বা মেরামত কাজ সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। আজ পুনরায় সেই কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ