আগামী ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজে গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাচ্ছেন স্কুলশিক্ষার্থী এবং বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর ও সিলেট—উভয় ভেন্যুর ম্যাচেই এই সুবিধা কার্যকর থাকবে।
বিনামূল্যে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিছু শর্ত নির্ধারণ করে দিয়েছে বোর্ড। স্কুলশিক্ষার্থীদের অবশ্যই নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত থাকতে হবে এবং সাথে বৈধ পরিচয়পত্র রাখতে হবে। অন্যদিকে, ১৫ বছরের কম বয়সী একাডেমি প্রশিক্ষণার্থীদের তাদের নির্ধারিত একাডেমির পোশাকে স্টেডিয়ামে আসতে হবে।
মিরপুরে অনুষ্ঠেয় প্রথম টেস্টের টিকিটের দামও প্রকাশ করা হয়েছে। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৫০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে বাবর-আফ্রিদিরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং গত দুই দিন ধরে মিরপুরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী ১৬ মে থেকে সিলেটের মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন