ঢাকা নিউজ

টিকিটের আকাশচুম্বী দামকে ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হলেও একে ‘যুক্তিসঙ্গত’ বলে দাবি করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। মঙ্গলবার বেভার্লি হিলসে এক কনফারেন্সে তিনি বলেন, আমেরিকার বাজারের চাহিদা এবং বিনোদন শিল্পের প্রসারের কথা মাথায় রেখেই টিকিটের এই দাম নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি ফিফার নিজস্ব রিসেল ওয়েবসাইট ‘ফিফা মার্কেটপ্লেস’-এ ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম প্রায় সাড়ে ২৪ কোটি টাকা পর্যন্ত উঠতে দেখা গেছে। এই বিষয়ে ইনফান্তিনো জানান, আমেরিকায় টিকিট চড়া দামে রিসেল করা বৈধ এবং ফিফা কম দামে টিকিট দিলেও সেগুলো পুনবিক্রয় বাজারে আরও বেশি দামেই বিক্রি হতো।

ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে একে ভক্তদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছে। তারা ইতিমধ্যে এই অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে মামলাও করেছে। উল্লেখ্য যে, কাতার বিশ্বকাপের তুলনায় আগামী বিশ্বকাপের ফাইনালের টিকিটের মূল দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনার জবাবে ইনফান্তিনো বলেন, ২০২৬ বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে, যা আমেরিকার বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

টিকিটের আকাশচুম্বী দামকে ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হলেও একে ‘যুক্তিসঙ্গত’ বলে দাবি করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। মঙ্গলবার বেভার্লি হিলসে এক কনফারেন্সে তিনি বলেন, আমেরিকার বাজারের চাহিদা এবং বিনোদন শিল্পের প্রসারের কথা মাথায় রেখেই টিকিটের এই দাম নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি ফিফার নিজস্ব রিসেল ওয়েবসাইট ‘ফিফা মার্কেটপ্লেস’-এ ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম প্রায় সাড়ে ২৪ কোটি টাকা পর্যন্ত উঠতে দেখা গেছে। এই বিষয়ে ইনফান্তিনো জানান, আমেরিকায় টিকিট চড়া দামে রিসেল করা বৈধ এবং ফিফা কম দামে টিকিট দিলেও সেগুলো পুনবিক্রয় বাজারে আরও বেশি দামেই বিক্রি হতো।

ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে একে ভক্তদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছে। তারা ইতিমধ্যে এই অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে মামলাও করেছে। উল্লেখ্য যে, কাতার বিশ্বকাপের তুলনায় আগামী বিশ্বকাপের ফাইনালের টিকিটের মূল দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনার জবাবে ইনফান্তিনো বলেন, ২০২৬ বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে, যা আমেরিকার বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ