ঢাকা নিউজ

ডিএসসিসি মেয়র পদে লড়বেন নীলা ইসরাফিল

ডিএসসিসি মেয়র পদে লড়বেন নীলা ইসরাফিল
ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি নির্বাচনি পোস্টার শেয়ার করে তিনি এই সিদ্ধান্ত জানান।

নিজের পোস্টে নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি ভোটারদের ভালোবাসা ও দোয়া কামনা করে বলেন, একটি সুন্দর ঢাকা গড়ে তোলা সবার অধিকার।

পরবর্তী এক পোস্টে তিনি নগরীকে শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছ করার পাশাপাশি 'রাজাকারমুক্ত' রাখার ঘোষণা দেন। এছাড়া মুক্তিযুদ্ধকে ধারণ করে এমন নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভোটারদের কাছে প্রশ্ন ছুড়ে দেন।

উল্লেখ্য যে, নীলা ইসরাফিল জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে তিনি রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিলেও দলটির আরেক নেতার সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

ডিএসসিসি মেয়র পদে লড়বেন নীলা ইসরাফিল

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি নির্বাচনি পোস্টার শেয়ার করে তিনি এই সিদ্ধান্ত জানান।

নিজের পোস্টে নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি ভোটারদের ভালোবাসা ও দোয়া কামনা করে বলেন, একটি সুন্দর ঢাকা গড়ে তোলা সবার অধিকার।

পরবর্তী এক পোস্টে তিনি নগরীকে শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছ করার পাশাপাশি 'রাজাকারমুক্ত' রাখার ঘোষণা দেন। এছাড়া মুক্তিযুদ্ধকে ধারণ করে এমন নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভোটারদের কাছে প্রশ্ন ছুড়ে দেন।

উল্লেখ্য যে, নীলা ইসরাফিল জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে তিনি রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিলেও দলটির আরেক নেতার সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ