চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার শহর থেকে ক্যাম্পাসগামী বিকেল ৫টার ট্রেনের বগিতে ক্যান্টনমেন্ট এলাকায় এই ঘটনা ঘটে। পাথরের আঘাতে ওই ছাত্রীর কপাল ফেটে গেছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্তৃপক্ষ।
আহত ইসরাত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকার পরিত্যক্ত মাঠ সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে পাথর ছোঁড়া হয়। পাথরের আঘাতে ফাতেমা রক্তাক্ত হয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে একপর্যায়ে অজ্ঞান হয়ে যান।
সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন জানান, আহতের ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে বর্তমানে ২৪ ঘণ্টার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, শাটলে পাথর নিক্ষেপের ঘটনা বারবার ঘটলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যাতায়াতের পথে এই নিয়মিত ঝুঁকি নিরসনে তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন