ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা সীমিত করার যেকোনো পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কূটনীতিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
ইসহাক দার স্পষ্ট করে জানান, পানি পাকিস্তানের জন্য জীবনরেখা এবং এর প্রবাহ পরিবর্তনের যেকোনো একতরফা চেষ্টা ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল। চেনাব নদীর পানিপ্রবাহে সাম্প্রতিক কিছু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ভারতকে এ বিষয়ে স্বচ্ছ ও যাচাইযোগ্য তথ্য দেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, পানিকে কোনোভাবেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না।
বক্তব্যে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো প্রমাণ ছাড়াই পাহালগাম হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত আগ্রাসী আচরণ দেখিয়েছে। তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত এবং সামরিক ও কূটনৈতিক—উভয় ক্ষেত্রেই পাকিস্তান তার দৃঢ়তা প্রদর্শন করেছে বলে তিনি দাবি করেন।
পরিশেষে ইসহাক দার পুনর্ব্যক্ত করেন যে, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। পাকিস্তান শান্তিপূর্ণ সংলাপের পক্ষে থাকলেও সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের উসকানির জবাব অত্যন্ত দৃঢ়ভাবে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন