ঢাকা নিউজ

অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত ঘোষণা

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নতুন সূচি ঘোষণা করেছে। আগামী মে ও জুন মাসে এই সিরিজটি পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ৩০ মে রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে এবং ২ ও ৪ জুন লাহোরে পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়া এই সিরিজের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ফিরছে। তবে আইপিএলের শেষ পর্যায় চলায় অধিনায়ক প্যাট কামিন্সসহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া।

বর্তমানে পাকিস্তান দল বাংলাদেশ সফরে রয়েছে এবং আগামীকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে তারা মাঠে নামবে। সম্প্রতি পিএসএল শেষ হওয়ার পর আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয়েছে পাকিস্তানের। সবশেষ ওয়ানডে সিরিজে তারা বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।

এদিকে আগামী ৯ জুন সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে। এর মাধ্যমে প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে নামবে অজিরা। এর আগে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফর করলেও বৃষ্টির কারণে তাদের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নতুন সূচি ঘোষণা করেছে। আগামী মে ও জুন মাসে এই সিরিজটি পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ৩০ মে রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে এবং ২ ও ৪ জুন লাহোরে পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়া এই সিরিজের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ফিরছে। তবে আইপিএলের শেষ পর্যায় চলায় অধিনায়ক প্যাট কামিন্সসহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া।

বর্তমানে পাকিস্তান দল বাংলাদেশ সফরে রয়েছে এবং আগামীকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে তারা মাঠে নামবে। সম্প্রতি পিএসএল শেষ হওয়ার পর আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয়েছে পাকিস্তানের। সবশেষ ওয়ানডে সিরিজে তারা বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।

এদিকে আগামী ৯ জুন সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে। এর মাধ্যমে প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে নামবে অজিরা। এর আগে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফর করলেও বৃষ্টির কারণে তাদের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ