ঢাকা নিউজ

বড় শাস্তির মুখে সাবেক তারকা ফুটবলার পিকে

ছবি : সংগৃহীত

সাবেক বার্সেলোনা তারকা জেরার্ড পিকে বড় ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। বর্তমানে দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি অ্যান্ডোরার মালিক হিসেবে দায়িত্ব পালন করা এই ফুটবলারকে রেফারির প্রতি আক্রমণাত্মক আচরণের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে আগামী দুই মাস ক্লাবের যেকোনো আনুষ্ঠানিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।

গত ১ মে লিগ ম্যাচে আলবাসেতের কাছে অ্যান্ডোরার ১-০ গোলে হারের পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, সেই ম্যাচে রেফারির সঙ্গে তীব্র বাকবিতণ্ডা এবং হুমকির মতো আচরণ করেছিলেন পিকেসহ ক্লাবের অন্য কর্মকর্তারা। এই ঘটনায় ক্লাবের প্রেসিডেন্ট ফেরান ভিলাসেকা এবং স্পোর্টিং ডিরেক্টর জম নগেসকেও শাস্তির আওতায় আনা হয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী, রেফারির সঙ্গে পিকের উত্তেজিত মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তোলে। এই আচরণের ফলে ক্লাবটিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে এবং পরবর্তী দুই ম্যাচের জন্য স্টেডিয়ামের একটি অংশ দর্শকশূন্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালে পিকের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই ক্লাবটি কিনে নিয়েছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বড় শাস্তির মুখে সাবেক তারকা ফুটবলার পিকে

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সাবেক বার্সেলোনা তারকা জেরার্ড পিকে বড় ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। বর্তমানে দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি অ্যান্ডোরার মালিক হিসেবে দায়িত্ব পালন করা এই ফুটবলারকে রেফারির প্রতি আক্রমণাত্মক আচরণের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে আগামী দুই মাস ক্লাবের যেকোনো আনুষ্ঠানিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।

গত ১ মে লিগ ম্যাচে আলবাসেতের কাছে অ্যান্ডোরার ১-০ গোলে হারের পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, সেই ম্যাচে রেফারির সঙ্গে তীব্র বাকবিতণ্ডা এবং হুমকির মতো আচরণ করেছিলেন পিকেসহ ক্লাবের অন্য কর্মকর্তারা। এই ঘটনায় ক্লাবের প্রেসিডেন্ট ফেরান ভিলাসেকা এবং স্পোর্টিং ডিরেক্টর জম নগেসকেও শাস্তির আওতায় আনা হয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী, রেফারির সঙ্গে পিকের উত্তেজিত মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তোলে। এই আচরণের ফলে ক্লাবটিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে এবং পরবর্তী দুই ম্যাচের জন্য স্টেডিয়ামের একটি অংশ দর্শকশূন্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালে পিকের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই ক্লাবটি কিনে নিয়েছিল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ