মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের পরীক্ষার সার্বিক পরিবেশ, কক্ষ ব্যবস্থাপনা ও শৃঙ্খলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা ও পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সচিব সংবাদমাধ্যমকে জানান, সরকার সারাদেশে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধপরিকর। শিক্ষার্থীরা যাতে কোনো প্রকার বিঘ্ন ছাড়াই পরীক্ষা সম্পন্ন করতে পারে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কেন্দ্রের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন