ঢাকা নিউজ

তামিলনাড়ুতে বিজয়কে ঠেকাতে ডিএমকে-এআইএডিএমকে জোটের গুঞ্জন

ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল 'তামিলাগা ভেত্রি কাজাগাম' (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠন নিয়ে নাটকীয় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন নিশ্চিত করতে পারেনি। এই সুযোগে বিজয়কে ক্ষমতায় আসা থেকে আটকাতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে জোট গঠনের নজিরবিহীন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বিজয় ইতোমধ্যে ১১২ জন বিধায়কের সমর্থনের তালিকা নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করলেও প্রয়োজনীয় ১১৮ জনের সমর্থন না থাকায় তাকে পুনরায় প্রমাণ নিয়ে আসতে বলা হয়েছে। অন্যদিকে, ৫৯ আসন পাওয়া ডিএমকে এবং ৪৭ আসন পাওয়া এআইএডিএমকে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিকল্প সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এই সমীকরণে এআইএডিএমকে সরকার গঠন করলে ডিএমকে বাইরে থেকে সমর্থন দিতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বর্তমানে ছোট দলগুলো এই পরিস্থিতিতে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে ভিসিকে, সিপিআই এবং সিপিএম-এর মতো দলগুলো এখনও আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থন না দেওয়ায় জটিলতা আরও বেড়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা এড়াতে এআইএডিএমকে তাদের প্রায় ৫০ জন বিধায়ককে পুদুচেরির একটি রিসর্টে সরিয়ে নিয়েছে। বিজয়ের সরকার গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাম দল এবং আইইউএমএল-এর অনীহা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কয়েক দশকের ঘোর বিরোধী দুই দ্রাবিড় দলের এই সম্ভাব্য সমঝোতা তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। কংগ্রেস বিজয়কে সমর্থনের কথা বললেও তা এখনো আনুষ্ঠানিক রূপ পায়নি। ফলে চূড়ান্ত ক্ষমতার সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বর্তমানে তীব্র দরকষাকষি ও উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

তামিলনাড়ুতে বিজয়কে ঠেকাতে ডিএমকে-এআইএডিএমকে জোটের গুঞ্জন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ