ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে গেছে। বিজয়ের দল 'টিভিকে' সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পেরেছে কি না, সে বিষয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনো নিশ্চিত নন। মূলত প্রয়োজনীয় আসনের ব্যবধান ঘুচাতে না পারায় এই আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে।
বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজয়ের দল। সরকার গঠনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন হলেও বর্তমানে কংগ্রেসের ৫টি আসনসহ বিজয়ের ঝুলিতে রয়েছে ১১২টি আসন। ফলে ম্যাজিক ফিগারে পৌঁছাতে বিজয়ের এখনো ৬টি আসনের সমর্থন প্রয়োজন। এই সংকট নিরসনে নির্দলীয় বা অন্যান্য ছোট দলগুলোর সমর্থন আদায়ে আরও এক-দুই দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে রাজ্যপাল তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়ে কেরালার উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত বুধবার বিজয়ের পক্ষ থেকে সরকার গঠনের দাবি জানানো হলেও রাজ্যপাল চূড়ান্ত সমর্থনের প্রমাণ চেয়েছেন। টিভিকের সাধারণ সম্পাদক আধব অর্জুন আইনি দল নিয়ে পুনরায় রাজ্যপালের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করাই এখন বিজয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কংগ্রেসের সমর্থন পাওয়া গেলেও অন্য কোনো পক্ষ আনুষ্ঠানিক সমর্থন দেবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে এই অস্থিরতা ও অপেক্ষার অবসান হচ্ছে না।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন