বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ঘোষণা করেছেন যে, জোড়াতালি দিয়ে বিপিএলের মতো বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা হবে না। বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উপযুক্ত ফ্র্যাঞ্চাইজি পাওয়া না গেলে বিপিএল আয়োজন করার প্রয়োজন নেই। শুধুমাত্র করার জন্য বিপিএল আয়োজন করার চেয়ে তা না করাই শ্রেয় বলে তিনি মনে করেন।
বিসিবি সভাপতি স্পষ্ট করে বলেন, বিসিবি ভোগান্তিতে পড়তে পারে এমন কোনো জেনেশুনে ভুল সিদ্ধান্ত নেওয়া অপরাধের শামিল। তিনি নিয়মিত বিপিএল আয়োজনের পক্ষে থাকলেও ফ্র্যাঞ্চাইজি সংকটকে বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। জেনেশুনে কোনো ভুল করে বোর্ডকে ঝুঁকির মুখে ঠেলে দিতে তিনি রাজি নন।
সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা জানান, অতীতে বিসিবির কিছু ভুল সিদ্ধান্তের কারণে বোর্ডকে ভুগতে হয়েছে। এর আগে চট্টগ্রাম রয়্যালসের মতো দলের দায়িত্ব বোর্ডকে নিতে হয়েছিল এবং কয়েকটি দলের সঙ্গে চুক্তি সম্পন্ন না করেই খেলা চালানো হয়েছিল। ভবিষ্যতে যেন এমন অব্যবস্থাপনা না হয়, বোর্ড সেটি নিশ্চিত করার লক্ষে কাজ করছে।
খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় কোয়াব প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়টিও সংবাদ সম্মেলনে উঠে আসে। প্লেয়ারদের চুক্তি প্রক্রিয়ায় বিসিবি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবে যেন তারা কোনো বিপদে না পড়েন। উল্লেখ্য যে, বিগত বিপিএল আসরগুলোতে ফিক্সিং এবং পেমেন্ট সংক্রান্ত জটিলতাসহ নানা অব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন