ঢাকা নিউজ

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

ছবি : সংগৃহীত

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচামট এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কেন্দ্রের উদ্বোধন করেন। এর ফলে ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং প্রশাসনিক ও একাডেমিক কাজের জন্য এখন আর তাদের গাজীপুরে যাওয়ার প্রয়োজন হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেও গত ১৭ বছরে এর কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছিল। এই নতুন আঞ্চলিক কেন্দ্রটি চালু হওয়ায় কলেজগুলোর একাডেমিক জটিলতা দ্রুত নিরসন হবে এবং শিক্ষার্থীদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। এই উদ্যোগের জন্য বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষাবিদরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও কারিগরি শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

পরিশেষে বক্তারা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মেধার সঠিক বিকাশে প্রতিটি উপজেলায় লাইব্রেরি স্থাপন ও খেলার মাঠ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশ্বাস করেন, নতুন প্রজন্মের জন্য উপযুক্ত সুযোগ সৃষ্টি করা গেলে দেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ