ছোটপ পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাইল্যান্ড ভ্রমণের একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরোনো স্মৃতিতে ডুব দিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো বিশেষ মুহূর্তের ছবিগুলো ভক্তদের মাঝে প্রকাশ করেন তিনি। সেখানে একটি নৌকায় খোশমেজাজে বসে ব্যস্ত জীবনের আড়ালে ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর অমলিন স্মৃতি রোমন্থন করতে দেখা গেছে তাকে। হালকা নীল রঙের পোশাকে সমুদ্রের নীল জলরাশির মাঝে প্রভার স্নিগ্ধ উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সমুদ্র আর আমি পুরোনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়। প্রভার এই রূপ ও স্নিগ্ধতার প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্ত-অনুরাগীরা। বর্তমানে পর্দার আড়ালে থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিত সরব উপস্থিতি রয়েছে এই অভিনেত্রীর। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা প্রভা ভার্সন জেড, হানিমুন, ধুপছায়া ও লাকি থার্টিন-এর মতো অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন। দীর্ঘ বিরতির মাঝেও জীবনের নানা আনন্দঘন মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়ে নিয়মিত আলোচনায় থাকেন তিনি।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন