নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা মহাশ্মশানে এক গৃহবধূর অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে ‘সৎকারে বাধা’ দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মহাশ্মশান কমিটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, গত ৩ মে রাখি সরকারের মরদেহ সৎকারে কোনো বাধা দেওয়া হয়নি; বরং মহাশ্মশানের শৃঙ্খলা ও প্রচলিত নিয়ম বজায় রেখে নির্দিষ্ট স্থানে সৎকার সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছিল।
কমিটির নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট পরিবারটি নির্ধারিত নিয়ম না মেনে নিজেদের পছন্দমতো স্থানে সৎকার বা কবর খননের চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ফেসবুকে বিভিন্ন আইডি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে কমিটির সভাপতি ও সম্পাদকসহ সদস্যদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তমালতলা মহাশ্মশান বাগাতিপাড়া এলাকার সর্বস্তরের মানুষের অবদানে পরিচালিত হয় এবং এখানে শৃঙ্খলা বজায় রাখা সবার জন্য বাধ্যতামূলক। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে কমিটি। সংবাদ সম্মেলনে মহাশ্মশান কমিটির সভাপতি মনতোষ কুমার সরকার, সেক্রেটারি কমল চন্দ্র সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন