ঢাকা নিউজ

যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে বাসা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে আনিছুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া এলাকার ‘আনিছ প্লাজা’র সামনে এই ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ মাহমুদ নামে এক যুবক আনিছ প্লাজায় বাসা ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান তাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে গত কয়েক দিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। বুধবার সন্ধ্যায় বাকবিতণ্ডার একপর্যায়ে শাহ মাহমুদ একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। দুপুরে ব্যবসায়ীদের উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এই ঘটনায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

যশোরের অভয়নগরে বাসা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে আনিছুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া এলাকার ‘আনিছ প্লাজা’র সামনে এই ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ মাহমুদ নামে এক যুবক আনিছ প্লাজায় বাসা ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান তাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে গত কয়েক দিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। বুধবার সন্ধ্যায় বাকবিতণ্ডার একপর্যায়ে শাহ মাহমুদ একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। দুপুরে ব্যবসায়ীদের উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এই ঘটনায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ