ঢাকা নিউজ

সংলাপ ও কূটনীতির আহ্বানে ইরান ও পাকিস্তানের ফোনালাপ

ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করে ইরান যখন তাদের আনুষ্ঠানিক উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে তেহরানের পক্ষ থেকে এই আলোচনার আহ্বান এল।

আব্বাস আরাকচি জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তারা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন। আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করার বিষয়টিও তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত পাকিস্তান চলমান উত্তেজনা নিরসনে আশাবাদ ব্যক্ত করেছে। পাকিস্তান সরকার আশা প্রকাশ করেছে যে, সংলাপের মাধ্যমে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা এই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

সংলাপ ও কূটনীতির আহ্বানে ইরান ও পাকিস্তানের ফোনালাপ

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করে ইরান যখন তাদের আনুষ্ঠানিক উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে তেহরানের পক্ষ থেকে এই আলোচনার আহ্বান এল।

আব্বাস আরাকচি জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তারা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন। আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করার বিষয়টিও তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত পাকিস্তান চলমান উত্তেজনা নিরসনে আশাবাদ ব্যক্ত করেছে। পাকিস্তান সরকার আশা প্রকাশ করেছে যে, সংলাপের মাধ্যমে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা এই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ