বিশ্বের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ইসলামী জ্ঞানচর্চা, অনুবাদ কার্যক্রম এবং আন্তর্জাতিক দাওয়াহ উদ্যোগ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শাইখুল আজহারের উপদেষ্টা ড. নাহালা সাঈদী এবং বাংলাদেশি শিক্ষার্থী ও লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান উপস্থিত ছিলেন। আলোচনায় ভাষান্তরের মাধ্যমে ইসলামী জ্ঞানকে বৈশ্বিক পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ড. নাহালা সাঈদী ইন্দোনেশিয়ায় তাঁর গ্রন্থের সফল অনুবাদের অভিজ্ঞতা তুলে ধরে বাংলা ভাষায়ও অনুরূপ কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনার কথা জানান। লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান উল্লেখ করেন যে, ভাষাগত সীমাবদ্ধতা দূর হলে আন্তর্জাতিক ইসলামী চিন্তাধারা ও গবেষণাধর্মী রচনাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো সহজ হবে, যা দাওয়াহ কার্যক্রমকে গতিশীল করবে।
বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল বাংলাদেশে একটি সংগঠিত দাওয়াহ ও শিক্ষা-ভিত্তিক প্রকল্প শুরু করার সম্ভাবনা। ড. নাহালা সাঈদী বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া আলোচনায় ইসলামী সভ্যতায় নারীর অবদান এবং সমকালীন যুগে নারী শিক্ষার গুরুত্ব নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠক শেষে পারস্পরিক জ্ঞানবিনিময়ের অংশ হিসেবে ড. নাহালা সাঈদী লেখক জাহেদুল ইসলামকে তাঁর রচনার অনুবাদ ও প্রকাশের লিখিত অনুমতি প্রদান করেন। মারকাজুল তাতবীরে অনুষ্ঠিত এই বৈঠকে আল-আজহারের শিক্ষক এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষই প্রকাশনা ও আন্তর্জাতিক দাওয়াহ প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন