ঢাকা নিউজ

শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’ অন্তর্ভুক্তির জোর দাবি

ছবি : সংগৃহীত

আওয়ামী শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং পাঠ্যপুস্তকে ‘শাপলা গণহত্যা’র ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এই দাবি জানানো হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাহমুদুল হক হাফিজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাশেদ খান।

সেমিনারে রাশেদ খান বলেন, শেখ হাসিনার শাসনামলে প্রথম বড় গণহত্যাটি হয়েছিল শাপলা চত্বরে এবং দ্বিতীয়টি জুলাই গণঅভ্যুত্থানে। তিনি এই উভয় হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, তৎকালীন সরকারের অপরাধগুলো প্রজন্মের পর প্রজন্মকে জানাতে পাঠ্যপুস্তকে এই ইতিহাস লিপিবদ্ধ থাকা প্রয়োজন। এ ছাড়া তিনি ‘শেখ হাসিনার জুলুমতন্ত্র’ নামে একটি তথ্যচিত্র নির্মাণের প্রস্তাব দেন এবং সংহতি জানিয়ে এই দাবিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হক হাফিজ্জী তাঁর বক্তব্যে অভিযোগ করেন যে, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো সুযোগ-সুবিধা পেলেও ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদরা তা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি শাপলা চত্বরের ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি শিক্ষাক্রমের প্রতিটি স্তরে এই ইতিহাস অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সেমিনারে মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক মুফতি ইলিয়াস হোসাইন আরবীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আলেম-ওলামা ও শিক্ষার্থীদের ওপর চালানো দমন-পীড়নের সঠিক বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬

শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’ অন্তর্ভুক্তির জোর দাবি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ