আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) যথারীতি অফিস খোলা থাকবে। এর ফলে এবারের ঈদে দীর্ঘ অবকাশ পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা।
একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। এই নীতিমালার প্রধান লক্ষ্যগুলো হলো:
মানসম্মত সুবিধা: সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করা।
অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা: নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা।
পরিবেশ সুরক্ষা: প্রতিটি টয়লেটে সেফটি ট্যাংক বাধ্যতামূলক করা, যাতে বর্জ্য কোনোভাবেই জলাশয়ে মিশে পানি দূষণ না করে।
সচেতনতা বৃদ্ধি: শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে স্বাস্থ্যবিধি ও টয়লেট ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা।
অবকাঠামো উন্নয়ন: সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট স্থাপন এবং ভৌত অবকাঠামো প্রকল্পে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা।
নীতিমালাটি বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন