ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে শনিবার

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনিবার (৯ মে) সকালে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দুবাইয়ে ট্রানজিট শেষে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

গত ১৬ এপ্রিল ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরবর্তীতে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ এবং বৃষ্টির খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছালে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তা গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন। বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়াটি মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট এবং এফবিআইয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করেছে বাংলাদেশ দূতাবাস।

মৃতদের জানাজা গত ৬ মে ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত হয়। এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে শনিবার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনিবার (৯ মে) সকালে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দুবাইয়ে ট্রানজিট শেষে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

গত ১৬ এপ্রিল ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরবর্তীতে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ এবং বৃষ্টির খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছালে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তা গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন। বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়াটি মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট এবং এফবিআইয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করেছে বাংলাদেশ দূতাবাস।

মৃতদের জানাজা গত ৬ মে ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত হয়। এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ