ঢাকা নিউজ

জয়পুরহাটে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ শুরু

ছবি : সংগৃহীত

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তিকে কুরআন-হাদিসের আলোকে গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’। শুক্রবার সকালে জয়পুরহাট শহরের তালিমুল ইসলাম একাডেমি ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই শিবিরের প্রথম দিনের অধিবেশন শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা এই প্রশিক্ষণমূলক প্রোগ্রামের আয়োজন করেছে।

প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম। এই অধিবেশনে ‘দারসুল কুরআন’ পেশ করেন ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার সাবেক সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার বর্তমান দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।

আয়োজকরা জানিয়েছেন, সংগঠনের জনশক্তিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করা এবং তাদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই আয়োজন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণমূলক শিক্ষাশিবির আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এদিকে এই গঠনমূলক শিবিরে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনের সাথীরা। অংশগ্রহণকারীরা জানান, পড়ালেখার পাশাপাশি এই শিবিরের মাধ্যমে তারা কুরআন, হাদিস এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত ও বাস্তব জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬

জয়পুরহাটে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ শুরু

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তিকে কুরআন-হাদিসের আলোকে গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’। শুক্রবার সকালে জয়পুরহাট শহরের তালিমুল ইসলাম একাডেমি ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই শিবিরের প্রথম দিনের অধিবেশন শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা এই প্রশিক্ষণমূলক প্রোগ্রামের আয়োজন করেছে।

প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম। এই অধিবেশনে ‘দারসুল কুরআন’ পেশ করেন ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার সাবেক সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার বর্তমান দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।

আয়োজকরা জানিয়েছেন, সংগঠনের জনশক্তিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করা এবং তাদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই আয়োজন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণমূলক শিক্ষাশিবির আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এদিকে এই গঠনমূলক শিবিরে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনের সাথীরা। অংশগ্রহণকারীরা জানান, পড়ালেখার পাশাপাশি এই শিবিরের মাধ্যমে তারা কুরআন, হাদিস এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত ও বাস্তব জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ