মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় অর্নব সজিব নামে ২৭ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লামুখী লেনের ভাটেরচর ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের আলী আজমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অর্নব সজিব মোটরসাইকেল চালিয়ে ভবেরচর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে আছড়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আখন্দ জানান, পুলিশ লাশ হেফাজতে নেওয়ার পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন