যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ বহনকারী বিমানটি অবতরণ করে। এ সময় বিমানবন্দরে নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে একই ঘটনায় নিহত অন্য শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ গত ৪ মে দেশে পৌঁছায়।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির লাশ ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছিল। দুবাইয়ে ট্রানজিট শেষে শনিবার সকালে তা ঢাকায় এসে পৌঁছায়। লাশ বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং এর আগে গত বুধবার টাম্পায় তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সমাবর্তনে দুই পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে।
গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তাদের হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। এই নৃশংস ঘটনায় জড়িত সন্দেহে মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন