ঢাকা নিউজ

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পথচারীর মৃত্যু

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়াসমিন (৩৬) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াসমিন রাজধানী ঢাকার কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গুনপুর এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের তথ্যমতে, ইয়াসমিনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত করা সম্ভব হয়নি।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহ কামাল আখন্দ জানিয়েছেন, নিহতের লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্ত করাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পথচারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়াসমিন (৩৬) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াসমিন রাজধানী ঢাকার কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গুনপুর এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের তথ্যমতে, ইয়াসমিনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত করা সম্ভব হয়নি।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহ কামাল আখন্দ জানিয়েছেন, নিহতের লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্ত করাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ