ঢাকা নিউজ

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ছবি : সংগৃহীত

দেশের ৪টি অঞ্চলে আজ শনিবার (৯ মে) দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোতে মৌসুমী বায়ুর প্রভাবে হঠাৎ এমন দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যারা এসব এলাকায় নদীপথে যাতায়াত করেন বা নদীবন্দরে কর্মরত আছেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

দেশের ৪টি অঞ্চলে আজ শনিবার (৯ মে) দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোতে মৌসুমী বায়ুর প্রভাবে হঠাৎ এমন দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যারা এসব এলাকায় নদীপথে যাতায়াত করেন বা নদীবন্দরে কর্মরত আছেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ